ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০/১২/২০২৩, ১১:১৩:৫০ AM

শীতে জুতো পরলে মোজায় গন্ধ! জেনে নিন ঘরোয়া টিপস

শীত পড়েছে, মোজা দিয়ে জুতো পরাই এখন যথাযথ। কিন্তু, জুতো মোজা পরলে অনেকেরই পায়ে গন্ধ হয়। অফিসে বসে পা ঘেমে গেলেও জুতো খুলতে পারেন না ভয়ে। এই সব পরিস্থিতির সামনাসামনি হয়ে খুবই অস্বস্তিতে পরছেন, কী উপায়ে মুক্তি পাবেন, সেটাও বুঝতে পারছেন না। এরকম সমস্যায় জেনে নিন কিছু ঘরোয়া টিপস যা আপনাকে এ সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে।

জেনে নিন টিপসগুলো-

১) শীতকালেও অনেকের পা ঘেমে যায়। তাই পায়ের যত্ন নিন সবার আগে। প্রতিদিন রাতে বাড়ি ফিরে উষ্ণপানিতে লবণ দিয়ে পা ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

২) মোজা প্রতিদিন ধুয়ে নিন। পারলে ডেটল পানি ব্যবহার করুন। কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন। দেখবেন এতে সমস্যা মিটবে।

৩) ভুলেও গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে।

৪) মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে নিন। একটু বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে পায়ে ঘষে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে।

৫) বাড়িতে ফিরে জুতোর মধ্যে কিছুটা পরিমাণ কাগজ ঢুকিয়ে রাখুন। এতে জুতোর মধ্যে হওয়া দুর্গন্ধ দূর হবে।

৬) সপ্তাহে একবার জুতো রোদে দিন। এতে জুতোও ভালো থাকবে এবং দুর্গন্ধও হবে না। প্রয়োজনে জুতোর মধ্যে ন্যাপথোলিন রাখতে পারেন।